ছাতা
পান্থজন, রৌদ্রে , ছাতা হাতে, তোমার পিছনে ঘুরি,
নিরন্তর ছায়াময় এক জীবনের অনন্ত সন্ধানে রত ;
কিন্তু সকল পথ, কেবলই ইসারাময় –
গমনের অবিচ্ছিন্ন ইঙ্গিতের মত মনে হয়
আর কত ? বৃক্ষতলে বিষণ্ণ এবং বিশ্বাসী
মানুষের দল
সকলের হাতে-পায়ে ক্ষতচিহ্ন ও মাথায় পরা কাঁটার মুকুট
#
আমি কি তোমার ছায়া ? পিছে পিছে চলি ?
আকাশে বিমূঢ় মেঘ । দমকা বাতাসে আজ উড়ে গেল ছাতা
Comments
Post a Comment