সান্ধ্য প্রলাপ, দিনলিপি



শুধু এই কবিতার ভিতরে যদি আজ তিন ফর্মার গহন আঁধার, বাকী সব কবিতায় তবে ঝলমলে আলোকিত রাত আর জীবনের সুনীল নির্ঘোষ, জয়গান। সব আঁধার তো কালও নয়, আলোয় নিষিক্ত ভ্রূণ। শুধু কিছু অন্ধকার কালো,-- আরশোলার মতন উড়ে যায় ছাপাখানার ঘুপচির ভিতর। সেখানে অক্ষরমালা জুড়ে বেদনার নীলচে আঘাত, কালো অপমান এবং বিচ্ছেদের রাত। আমি সব কিছু ফর্মা হিসেব করে, জড়িয়ে দিলাম আজ এই গহন সংকলনে। সমস্ত দিনের ছায়া, টো টো করা পথ, মানুষের অবিকল বঞ্চিত মুখ, ভিক্ষাপাত্র, জন্মান্ধের ক্লান্ত সঙ্গীত,-- সব কিছু জড়ো হয় দিনের মলাটে। কে এসে চুপচাপ বলে গেল,-- রাত কত হল ? সে কি মৃত ঠাকুমার মুখ ? সেবার খুব বন্যা হয়েছিল, আর একদিন তিন ভাগ জলের অতলে মাথাচাড়া দিয়ে উঠল ডাঙার পাথুরে ইতিহাস।
আজ সব কিছু শুধু তিন ফর্মার আঁধারে রচিত প্রচ্ছদলিপি।

Comments

Popular posts from this blog

বিশেষজ্ঞ

দাদার কীর্তি

মাথা