সান্ধ্য প্রলাপ,দিনলিপি



সব কোলাহল থেমে গেলে, ভেসে আসে ঈশ্বরের অন্তিম হাহাকার। তবুও যে আকাশ নীল, ঢেকে রাখে রাত্রির অমা। অন্ধকার গোপনতা জুড়ে থাকে মিলনের অনন্ত ইসারা। ঝরে জল, রাত্রি-জল পত্র ও পল্লবে। চারপাশে এত ফিসফাস, আর হাসির বিলোল শিহরণ। এর মাঝে কত আড়াল, কতদিন শুধু তুমি-আমি, শ্রাবণের চিরন্তন বিষাদ। ক্লান্তির ভিতরে ঘুম, বহে যায় এক-বুক নিঃশব্দ নদী ; আজো যার প্রতিটি ঢেউ ঈশ্বরের অসীম হাহাকার।

সমস্ত জীবনভর, এই হাহাকার, গোপনে তর্জমা করে যায় কেউ।

Comments

Popular posts from this blog

বিশেষজ্ঞ

দাদার কীর্তি

মাথা