হাসির গমক



উত্তর-সম্পাদকীয় জুড়ে মানুষের আজ গভীর সংকট;
জল, বাঁধ, আর্সেনিক, পরমাণু বিস্ফোরণ নিয়ে
সভ্যতার সংকট বিষয়ে এত সব মননশীল হৃদয়-বিদারণ
প্রান্তবাসীদের নিয়ে দীর্ঘ প্রতিবেদন—
আমরা যে ভালো নেই, সামনেই সমূহ বিপদ;
#
অথচ মানুষ প্রয়োজন-বদ্ধ জীব,--
এই কথা মর্মে বুঝেছে যে, সে
একটি পাগল, গত শীতে, দেখেছি তাকে কম্বল
মুড়ি দিয়ে শুয়ে থাকত রোজ রাতের ফুটপাতে ।
আকাশে-বাতাসে ভাসে পাগলের হাসির গমক--

Comments

Popular posts from this blog

বিশেষজ্ঞ

দাদার কীর্তি

মাথা