Posts

Showing posts with the label #রস_রচনা

যেমন কাটছে দিন

Image
নদীর কথা  সৌমিত্র বৈশ্য বিশ্বাস করুন, বা নাই করুন, আমরা কিন্তু জীবনের একটা সময়ে, সত্যিই খুব ছোট ছিলাম। সেই ছোট-পর্বের একটা পর্যায়ে,  আমাদের এতটাই ছোট থাকতে হয়েছিল, যে আমাদের হাতে কিছুই ছিল না, বা থাকত না। লাল বল, চুষি কাঠি হাতে পেলেও,ধরে রাখার প্রবৃত্তি ছিল না। ছুঁড়ে ফেলাই ছিল আমাদের পরম ধর্ম। এমনকি বড় হয়ে যে-আমরা, যৌবনের জলতরঙ্গে (রঙিন নয় মোটেই; সেটা বঙ্কিম মার্কা, কালী মার্কা নয় কিছুতেই) ভেসে আবৃত্তি করতাম, ‘মনে কর জুতো হাঁটছে , পা রয়েছে স্থির’,-- সেই পায়ের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না ( আর সেই হেতু আমাদের কোনো পথের দাবীও ছিল না। পথ চলতে হলে অন্য কারো ক্রোড়ে স্থাপিত হওয়া ছাড়া উপায় ছিল না )। বিজ্ঞানীরা বলেন, ওই সময় থেকেই নাকি শিশুদের মাথায়, (কথাটা বোকার মত হয়ে গেল, পায়ের তো আর স্মৃতি হয় না),অবশ্যই যারা biologically জৈবিক প্রক্রিয়ায় জাত,  স্মৃতি ইট্টু ইট্টু করে ছাপ ফেলতো শুরু করে। আমিও সেই সব পর্বের মধ্যে দিয়েই অতিবাহিত হতে হয়েছিল। আমার দাদুর বাড়ির, অদূরে না বলে অতি নিকটে বলাই শ্রেয়, একটি নদী ছিল, এখনো যা আছে, নদীর তো  আর হাত পা নেই, যে এদিক ওদিক চলে ...