Posts

Showing posts from August, 2026

কুট্টুস

Image
পূর্ণা সবে ক্লাস সিক্স। ছোটবেলা থেকেই কমিকস পড়ার পোকা। পূর্ণার মা পুষ্পিতা একটি উচ্চমাধ্যমিক স্কুলের ইংরেজির বিষয় শিক্ষিকা। তবু যুগের হাওয়ায় গা না ভাসিয়ে, মেয়েকে বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করে দিলেন। আত্মীয় স্বজনরা তো অবাক। আজকাল কেউ বাংলা স্কুলে পড়ায় ? ইংরেজিটা না শিখলে এ যুগে ভালো চাকরী পাবে না। তাছাড়া, সরকারী স্কুলে তো লেখাপড়ার পাট নেই বললেই চলে। কোনো ডিসিপ্লিনও নেই। কি শিখবে তোমার মেয়ে? পুস্পিতার বর সুনির্মল অবশ্য বরাবরই ওর বুদ্ধি বিবেচনার উপর ভরসা রাখে।তাই পুষ্পিতা যখন মেয়েকে বাংলা স্কুলে ভর্তি করতে চাইল, তখন আত্মীয়রা যে যাই বলুক না কেন, কোনো বাধা দেয়নি। পাঠশালা শেষ করে পূর্ণা ভর্তি হয়ে গেল, সরকারী গার্লস স্কুলে। কারণ, পুষ্পিতার যুক্তিটা ছিল, আমি নিজে একটা বাংলা হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা হয়ে নিজের মেয়েকে ইংরেজি স্কুলে পড়ালে, সেটা ভণ্ডামি হয়ে যাবে। আর স্কুলের পড়ায় যদি কোনো খামতি থাকে,  সেটা আমি বাড়ীতে পুষিয়ে নেব। আর বাড়ীতে সদস্য বলতে, সুনির্মলের বিধবা মা ছাড়া আর কেউ নেই। উনি সংসারের কোনো সাতে-পাঁচে থাকেন না। ঠাকুর পুজো, রান্নাঘর আর টি ভি সিরিয়েল নিয়েই থাকেন। ...

কূটকচালি ।। সনাতন বিশ্বাস উবাচ

Image
রঙের হায়া,ধর্ম ও শরম       অঘ্রাণের তাপমাত্রা যেন পেট্রোলের দামের ন্যায় হইয়াছিল। পেট্রোলের দাম যেমন একদিন ২৭ পয়সা কমিয়া দুই দিন পর ৩২ পয়সা বাড়িয়া যায়, তেমনি আমরা জুবুথুবু শীতের প্রত্যাশায় বসিয়া থাকিলেও, ব্যারোমিটারের পারদ হু হু করিয়া নিম্নগামী হইবার কোনো লক্ষণ দেখা যাইতেছিল না। একটি দশ ফুট দৈর্ঘ্যের  তৈলাক্ত বাঁশে, একটি বাঁদরকে উঠিতে বলায় সে ৩ ফুট উঠিয়া, এক ফুট নামিলে সে কয় ফুট উঠিবে,-- এবম্প্রকারের জটিল অঙ্কটি স্মরণে আসিল। অবশেষে আকাশের দেবতা প্রসন্ন হইয়াছেন। বিগত কয়েকদিন যাবৎ , বাতাসে হিমের পরশ অনুভূত হইতেছে। কিন্তু তাহা কতদিন স্থায়ী  হইবে, তাহা একদার আয়ারাম গয়ারাম সরকারের ন্যায় বলিয়াই শঙ্কা হইতেছে। পাঠক, স্মরণ করুন, চৌধুরী চরণ সিং-ও প্রধানমন্ত্রীর কুর্সিতে আরোহণ করিয়া, স্বল্প কালের মধ্যে অবরোহন করিতে হইয়াছিল। যাহা হউক, আদার ব্যাপারী হইয়া, রাজনীতির জাহাজের গল্প ফাঁদিতে বসিলে, তাহা অপরে শুনিবে কেন ? আমারা সাধারণ লোক ; প্রতিবেশীর সাতে-পাঁচেও থাকিনা । অতএব রাজনীতির মহাজনদের লইয়া, আমরা কী করিব ! তাঁহারা ভোটের যন্ত্র হইতে নির্গত হইয়া দিল্...