Posts

Showing posts with the label কবিতা
তোমার চরণ # চৈতন্য এসেছ প্রাণে , মন জুড়ে গান দিনভর কত কাজ, ক্ষেত ও খামার মনে হয় সব কিছু তোমার বাহার সহজে পেয়েছি যা, তা তোমারই তো দান ## পাকাল মাছের মত থাকেনি জীবন গোপনে রেখেছি যত লীলা-অভিসার মেখেছি তোমার ফেনা, সমুদ্র-বিস্তার দিনান্তে পড়ুক ঘরে, তোমার চgরণ ।  অ্যানিমেল প্ল্যানেট // সৌমিত্র বৈশ্য # ভিতরে অনেক জন্তু, -- তারা সব জেগে ওঠে গভীর নিশীথে শুনি তাদের জান্তব চিৎকার, দীর্ণ হাহাকার হায়েনার নীল চোখ জ্বলে থাকে মনের দেয়ালে দলবদ্ধ হিংস্র চিতারা শুধু রক্তের লোনা স্বাদ পেতে চায় শিথিল স্নায়ুর ভিতর সবুজ লাউডগা সাপ,-- সে উদ্যত ফণা মেলে আছে, আর নড়ে ওঠে আগ্রাসী ময়াল # যুগান্ত-বাহিত এই আদিমতা,-- খাদ্য ও খাদক সার্থক মানবজনম আর কি পাব না কখনো বাদুড় # স্তব্ধকাম, শরীর লাগে না ভালো, মর্ষকাম হোক খুবলে নিয়েছে চোখ, তবু নিস্তার নেই, হেনেছে চাবুক # অগ্নিকাম, জ্বলে উঠল চাঁদের শরীর প্রবল ধর্ষকামে দহনে, দংশনে ছিন্নভিন্ন হতে গিয়ে, আজ তাই কামার্ত জোছনা, ছড়িয়ে পড়েছে ঘোর কৃষ্ণবর্ণ বনে, শ্বাপদের মত # রুদ্ধকাম, আধোলীন স্বপ...