Posts

Showing posts with the label #novel

আবছায়া (পর্ব নয়) / সৌমিত্র বৈশ্য

Image
"...  এখানে রাত হলে লণ্ঠনের আর লম্ফের আলো, বর্ষায় অদ্ভুত গন্ধ আসে নাকে, ঝিঁঝিঁ ডাকে, ব্যাঙ ডাকে, আরো কী সব পাখি ডাকে, খুব ভয় হতো তখন, একাত্তরের যুদ্ধের সময় বড় পিসির ভাসুরের পরিবার এলো, ঘুমন্ত শীলার লম্বা পাটের মতো রঙের চুলে অবিকল এরকম গন্ধ পেয়েছিল, বাইরে অবিরত ঝিঁঝির ডাক, সবাই গভীর ঘুমে, তারই শুধু ঘুম ভেঙে গেল শীলার পাশে শুয়ে, সেই প্রথম খুব শীত লেগেছিল আর কেঁপে কেঁপে উঠেছিল এক অজানা সন্ত্রাসে, নিঃশ্বাস নিতে পারছিল না, তার মনে হয়েছিল আর তো সে বাঁচবে না, খড়কুটোর মতো তাই শীলাকে আঁকড়ে ধরেছিল আর ঘুমিয়ে পড়েছিল একটা সময়, শীর্ণ কাঠির মতন দেখতে শীলা তার জীর্ণ দুই হাত দিয়ে টেনে ভাসিয়ে তোলে তাকে সেই রাতে, সেই রাতে শীত কেটে গেলে পর এক অদ্ভুত মাদক উষ্ণতায় একে একে ঘুমিয়ে পড়ে তার হাত-পা-মাথা ও মাথার ভিতরের ভোঁতা এক বোধ, সেই রাতে দুটো অস্ফুট বোতাম যেন তার বুকে লেগে থাকে পরম আশ্রয়ের মতো, বোতামের অন্তরে মখমলি আবেশ সাপের বিষের মতো নিস্তেজ করে ফেলে তাকে আর হাতের ভিতরে হাত পায়ের ভিতরে পা মাথার ভিতরে মাথা পাঁজরে পাঁজর নিয়ে নির্বোধ ঘুমে ডুবে গেলে বহুদিন পর একদিন শীলা উঠে আসে চৈত্রের ঘটি ...

আবছায়া । পর্ব চার

Image
        কোনো বাড়ীতে, মৃত্যুর শীতল ছায়া যখন পড়ে, কয়েকটা দিন, সেই ছায়াতে আচ্ছন্ন হয়ে থাকে গোটা বাডী; ঝড়ের আগে ও পরেও কিছুক্ষণ যেমন,-- স্তব্ধ, নিঃসাড় হয়ে পড়ে মানুষের মন, ঝড়ের অশনি তান্ডবে, তার বিধ্বংসী রুদ্র নৃত্যে, প্রলয়ের অভিঘাতে, বিলয়ের মুখোমুখি দাঁডিয়ে,  বিহ্বল, হতচকিত এবং গতিহীন হয়ে পড়ে মানুষ,-- তেমনি, মৃত্যুর খুব কাছাকছি এলে, স্তব্ধ, নিঃসাড়, বিহ্বল, গতিহীন হয়ে যায় মানুষ; মৃত্যু পাষাণসম, এর ভর বাড়ীর সব ক’টি মানুষকে স্থবির করে দেয়, স্থবিরতার এই আগ্রাসী বাঁধন, আহ্নিক গতির কাছে একসময় পরাস্ত হয়ে যায়, মৃত্যুর চারদিন পর, খানিকটা লঘু হতে থাকে শোকের আবহ, গৃহবন্দীদশা কাটে, জীবনের স্বাভাবিক ছন্দে, জীবন উষ্ণ, মানুষ নাই উষ্ণতা খোঁজে, সান্নিধ্য চায় অপর মানুষের, তখন কতো কাজ এসে জুড়ে যায়, মৃত্যুর অশৌচস্পর্শ মুছে ফেলতে হয় বলে, এত কাজের মধ্য দিয়ে যেতে যেতে,আহার্য ও পানীয়ের রীতিও বদলে যায়, এমনকি একদিন আমিষ খেতে হয়, দেহলতাকে পুনরুজ্জীবিত করে তুলতে, শুধু হতভাগ্য বিধবাকে আমিষ দেওয়া হয় না, দিদা তো মাছ ছাড়া খেতেই পারেন না, পার্বণে, উৎসবে, মাছই দিদার একমাত্র প্রিয় আহার, দীর্ঘ দা...