সাধারণ
সাধারণ
সৌমিত্র বৈশ্য
ওরাও তো বলেছিল,-’সাধারণ মানুষের জন্য’
পত্রিকায় ছাপা হল,-‘সাধারণ মানুষের জন্য’
দেওয়ালে লেখা ছিল,-‘সাধারণ মানুষের জন্য’
আমরাও ভাবতাম,-‘সাধারণ মানুষের জন্য’
আমরা বিশ্বাস করি, সব কিছু আমাদের জন্য
আমরা বিশ্বাস করি, ওরা সব আমাদের জন্য
আমরা বিশ্বাস করি, দেওয়ালের রঙিন লেখা
আমরা বিশ্বাস করি, পত্রিকার মুদ্রিত অক্ষর
আমরা এখনো সাধারণ থেকে আরো সাধারণ
পথের ধুলোর চেয়ে,আর কত সাধারণ হব !
Comments
Post a Comment