মুক্তি
কবিতার অবাস্তব জগতে, সমস্ত রাত্রি জেগে, একা একা ঘুরি,আর দেখি, সুখী মানুষের মুখ, ঘরে ঘরে মূর্ত হয়ে আছে নীল পরাবাস্তবতা— সকলেই উত্তরণশীল,স্বপ্নালু জীবনে পরিব্যাপ্ত, মৃত্যুহীন শুধু, তবে কেন শব্দের অরণ্যে ঘুরি আমি, কীসের অমোঘ টানে মনে হয় এই প্রেতলক,প্রেতযোনি-সম্ভূত আমি, আর নিস্তার নেই অরণ্য-বাতাসে কেঁপে উঠি, নিরর্থক মনে হয় এই দীর্ঘ পরিক্রমা শূন্য ভবন খুঁজে না পাই যদি, শুধু ভেসে যাব এই বড় অবেলায় বন্ধুর ছদ্মবেশে গোপন ঠাট্টাও কেউ থুতুর মত ছুঁড়ে দিয়ে গেছে তবু কার প্রতিক্ষায় বসে থাকি, একদিন যে এসে গোপন এই মন পড়ে যাবে আয়নার সামনে দাঁড়াই, নিজেকে সান্ত্বনা দেই,-- এই উন্মাদ-আগার থেকে একদিন তোমারও মুক্তি হবে, ...