রূপান্তর // সৌমিত্র বৈশ্য

যদি তার দেখা নাই পাই
এ-জীবন যাবে কি কেটে তোমার সবুজ ছায়ায় –
এসেছি ফলের লোভে , গহন বাগানে
ফল , বীজ , গাছের গল্প শুনেছি মলয় বাতাসে
পাখিরাও শুনেছে কিছু , তাদের নিজস্ব ভাষায়
পাখিরা উড়ানধর্মী , তবু গাছ অন্তিম আশ্রয়
আসন্ন বর্ষায় আমি শ্যাওলা হয়ে তোমার ডালে
                                         মিশে যাব
সে আসুক , দেখে যাক , আমার এই শ্যাওলায়
                               রূপান্তর , ঘন বর্ষায় ।

Comments

Popular posts from this blog

বিশেষজ্ঞ

দাদার কীর্তি

আবছায়া (পর্ব নয়) / সৌমিত্র বৈশ্য