উনিশে মে , দু ’ হাজার তেরো # আজ উনিশে মে । রোববার। ছুটির দিন। সকাল থেকে এক কবির বহু-পঠিত বইয়ের পাতা উল্টে যাচ্ছি । আচমকা মনে পড়ে গেল ঘনিষ্ট পরিচিত কয়েকজন কবির কথা, যারা অনেকদিন কবিতা লেখার পর ইহলোক ছেড়ে চলে গেছেন। তাও , অনেকদিন হল । মৃত্যুই যেন সময়ের অতিক্রান্তির অমোঘ যতিচিহ্ন। উনিশশো একষট্টি সনের উনিশে মে, বাংলা ভাষার জন্য একজন তরুণী সহ যে আরও দশজন মৃত্যুবরণ করে ছিলেন পুলিশের গুলিতে, - সে-ও অনেকদিন হল। মাঝে মাঝে মনে হয়, আর বোধহয় ভাষার জন্য কেউ প্রাণ দেবে না, ভাষাকে ভালবেসে । এখন আমরা ভাষার মাধ্যমে মাঝে মাঝে ভালোবাসার কথা , - যদি প্রেম জাগে প্রাণে,- বলি বটে ; কিন্তু সেটা নেহাতই একটি ঞ্জাপন । বাংলা ভাষারই এখন কতরকম চেহারা,-- প্রতাপের ভাষার পাশে অধীনের বিনীত নিবেদন । ভাষার ভিতরেই আজ, আক্রান্ত ও আক্রমণকারীর গোপন গেরিলা যুদ্ধ , কোথাও সবুজ মুক্তাঞ্চল । এদের মধ্যে সবচেয়ে লাজুক ও অভিমানী যে-ভাষা , সে লুকিয়ে থাকে কবিতা ও গানের আড়ালে । সন্ধ্যার আকাশের মত , সে-ভাষা নীরব ও শান্ত। তাই আজ , উনিশে মে , দু’ হাজার তের’র সকাল থেকে অঝোর বৃষ্টিধারা , মায়ের মমতা দিয়ে ধুয়ে দিচ্ছে আমাদের সেই লাজ...
Posts
Showing posts from 2017
- Get link
- X
- Other Apps
তোমার চরণ # চৈতন্য এসেছ প্রাণে , মন জুড়ে গান দিনভর কত কাজ, ক্ষেত ও খামার মনে হয় সব কিছু তোমার বাহার সহজে পেয়েছি যা, তা তোমারই তো দান ## পাকাল মাছের মত থাকেনি জীবন গোপনে রেখেছি যত লীলা-অভিসার মেখেছি তোমার ফেনা, সমুদ্র-বিস্তার দিনান্তে পড়ুক ঘরে, তোমার চgরণ । অ্যানিমেল প্ল্যানেট // সৌমিত্র বৈশ্য # ভিতরে অনেক জন্তু, -- তারা সব জেগে ওঠে গভীর নিশীথে শুনি তাদের জান্তব চিৎকার, দীর্ণ হাহাকার হায়েনার নীল চোখ জ্বলে থাকে মনের দেয়ালে দলবদ্ধ হিংস্র চিতারা শুধু রক্তের লোনা স্বাদ পেতে চায় শিথিল স্নায়ুর ভিতর সবুজ লাউডগা সাপ,-- সে উদ্যত ফণা মেলে আছে, আর নড়ে ওঠে আগ্রাসী ময়াল # যুগান্ত-বাহিত এই আদিমতা,-- খাদ্য ও খাদক সার্থক মানবজনম আর কি পাব না কখনো বাদুড় # স্তব্ধকাম, শরীর লাগে না ভালো, মর্ষকাম হোক খুবলে নিয়েছে চোখ, তবু নিস্তার নেই, হেনেছে চাবুক # অগ্নিকাম, জ্বলে উঠল চাঁদের শরীর প্রবল ধর্ষকামে দহনে, দংশনে ছিন্নভিন্ন হতে গিয়ে, আজ তাই কামার্ত জোছনা, ছড়িয়ে পড়েছে ঘোর কৃষ্ণবর্ণ বনে, শ্বাপদের মত # রুদ্ধকাম, আধোলীন স্বপ...